|
Date: 2026-01-13 12:31:02 |
পিরোজপুর ঐতিহ্যবাহী সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মো: মুঈন উদ্দিন এর ব্যাক্তিগত উদ্যোগে গভীর রাতে ছিন্নমূল মানুষ মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।গত ১২ তারিখ রাতে পিরোজপুর শহরে বিভিন্ন ভবঘুরে ও ছিন্নমূল মানুষের মাঝে সাবেক শিবিরের এই নেতার ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলো মনজুরুল ইসলাম ও মাহফুজ খান সহ আরো অনেকে। এ সময় মুঈন বলেন,মানুষ একটি সমাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা একে অপরের বসবাস করি। বিগত বছরগুলোর থেকে এ বছর ঠান্ডা একটু বেশি অনুভূত হচ্ছে সারাদেশের ন্যায় পিরোজপুরেও।পিরোজপুর শহরের বিভিন্ন জায়গায় অনেক ছিন্নমূল ও ভবোঘুরো মানুষ রয়েছে।তারাও রক্তে মাংশে গড়া মানুষ, আমাদের সকলের উচিত যে যার অবস্থান থেকে এই সব মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরো বলেন আমার এই কার্যক্রম আজকে থেকে শুরু হয়ে নিয়মিতভাবে চলমান থাকবে।
© Deshchitro 2024