জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ খ্রিস্টাব্দ উপলক্ষে কলেজ পর্যায়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল মোশারফ মোল্লা।

এ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় প্রিন্সিপাল মোশারফ মোল্লা বলেন, গভর্নিং বডির অকৃত্রিম সহযোগিতা, তাঁর প্রিয় শিক্ষক-কর্মচারীদের অভাবনীয় আন্তরিকতা, সর্বস্তরের মানুষের দোয়া এবং প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের নিখাদ ভালোবাসার ফলেই এ সম্মাননা অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি একার নয়, এটি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এজন্য তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্সিপাল মোশারফ মোল্লা তাঁর এই অর্জন অত্র এলাকার সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, তাঁর এই সাফল্যে শিক্ষা পরিবারসহ লোহাগড়া উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024