এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনের সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ইবনে মিজান, শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইখা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‍্যাব, আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, ভোটগ্রহণ কর্মকর্তা এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024