|
Date: 2026-01-16 21:10:21 |
বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী , কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নূরুন নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ্ব ইউনুস আলী, বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ , হরিপুর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব হাসান আলী, সদস্য খোরশেদ আলম, মোকসেদুল আলম সহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নূরুন নাহার বেগম বলেন - জাতীয় পার্টির জন্ম হয়েছে এ দেশের মানুষের কল্যাণের জন্য । জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুইসেন মোহাম্মদ এরশাদ এদেশে বহু দৃশ্যমান উন্নয়ন করে গেছেন । যার সুফল এখনো আমরা পাচ্ছি । এদেশের মানুষ এখনো এরশাদের উন্নয়নমূলক রাষ্ট্র গঠনের অবদান ভুলতে পারেনি । আমিও জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে এলাকার উন্নয়ন তথা দেশের উন্নয়নে অবদান রাখতে চাই । আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেশ দেশ প্রেমিক । জাতীয় পার্টি আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
কর্মী সভা শেষে সংসদ সদস্য প্রার্থী নূরুন নাহার বেগম "দৈনিক দেশ চিত্র" পত্রিকাকে একান্ত সাক্ষাৎকারে বলেন - আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বেশ আন্তরিক থাকবো। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি করব। বেকারদের জন্য কর্মসংস্থান গড়ে তুলবো । পিছিয়ে পড়া নারী-গোষ্ঠীদের স্বাবলম্বী গড়ে তুলবো ইনশাল্লাহ ।
© Deshchitro 2024