|
Date: 2026-01-17 15:59:08 |
মিরসরাইয়ে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে হিঙ্গুলী বিও পোস্ট ই সেন্টার ও জোরারগঞ্জ এসও ই সেন্টারের আওতাধীন ২ শতাধিক পরীক্ষার্থী ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন কোর্সের প্রশিক্ষনোত্তর মূল্যায়ন পরীক্ষা শুক্রবার বারইয়ারহাট কলেজের অনার্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। বারইয়ারহাট মা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের আয়োজনে এই পরীক্ষা তিনটি হল রুমে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চল চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল আলতাফুর রহমান, চট্টগ্রাম পূর্বাঞ্চলের অতিরিক্ত পিএমজি ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ডিপিএমজি শরীফ মো.সাইফুল্লাহ, চট্টগ্রাম বিভাগের পোস্ট অফিস সুপার মো. জিয়াউল হক চৌধুরী, চট্টগ্রামের পরিদর্শক (প্রঃ) রাজীব পাল, সীতাকুন্ড কেন্দ্রীয় উপ বিভাগ পরিদর্শক সুমিত কান্তি শীল, চট্টগ্রাম বিভাগের স্টেনো টু ডিপিএমজি মোহাম্মদ সাইফুল আলম, চট্টগ্রাম বিভাগীয় অফিস বাজেট শাখা পোস্টাল অপারেটর মোহাম্মদ ইউচুপ আলী, বিশ্ব দরবার উপ ডাকঘর এসপিএম নেওয়াজ শরীফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো. সেকান্দর, মা কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহকারী পরিচালক কামরুল হাসান,ফ্রিল্যান্সার ও প্রশিক্ষক ইফতেখার উদ্দিন, সাংবাদিক রেদোয়ান হোসেন জনি, আলিম উল্লাহ রিপন, সেবা আইটি সেন্টারের পরিচালক প্রসেনজিৎ, জোরারগঞ্জ পোস্ট ই সেন্টারের উদ্যোক্তা জহির উদ্দিন, শিক্ষক মেহেদী, আইটি সহকারী সাইফ রাসেল, আইটি সহকারী জিহাদ, আইটি সহকারী সাইম প্রমুখ।
বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চল চট্টগ্রামের পোস্টমাস্টার জেনারেল আলতাফুর রহমান বলেন, প্রশিক্ষনের আমাদের এই উদ্যোগ শুরু হয় ৮-৯ বছর আগে। তখন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা বাংলাদেশের সাড়ে ৮ হাজার পোস্ট অফিসকে ই সেন্টারের আওতায় আনা হয়। সেখানে প্রযুক্তির সংযোজন করা হয়। এরপর গ্রামীণ সমাজের লোকজন যেন কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করতে পারে, দ্রুত তথ্য আদানপ্রদান করতে পারে সেজন্য উদ্যোক্তা নির্ভর ডিজিটাল ই সেন্টারগুলো চালু করা হয়। এসব ই সেন্টারে ৩ মাস ও ৬ মাস মেয়াদী প্রশিক্ষন চালু করা হয়। ইতিমধ্যে প্রশিক্ষন নিয়ে অনেকেই স্বনির্ভর হচ্ছে। অনেক সফলতার গল্প রয়েছে প্রশিক্ষন নিয়ে স্বাবলম্বী হওয়ার।
© Deshchitro 2024