|
Date: 2026-01-19 20:34:33 |
বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে সারিয়াকান্দি পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা। সভায় বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সহ-সভাপতি লাল মাহমুদ লাল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও তাহেরুল ইসলাম পাঞ্জাব।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
© Deshchitro 2024