|
Date: 2026-01-19 23:17:49 |
শিক্ষা খাতের উন্নয়নের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে 'আহলুস সুফফা ফাউন্ডেশন'-এর উদ্যোগে আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খাদ্য উপকরণ সহ তিনটি মাদ্রাসায় কার্পেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯শে জানুয়ারী) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মানারাতুল উলুম কওমী মহিলা মাদ্রাসা, চিলাহাটি দারুল কোরআন নাজিরিয়া মাদ্রাসা এবং রমিয়া প্রধান নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও একাডেমিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের পক্ষ থেকে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
এসময় আহলুস সুফফা ফাউন্ডেশনের চেয়ারম্যান আল-আমিন হোসাইন সজীব, স্বেচ্ছাসেবী মোহাম্মদ মোকাদ্দেস হোসেন সহ ফাউন্ডেশনের ৪ সদস্যের প্রতিনিধি দল, স্থানীয় জনপ্রতিনিধি, ওলামায়ে-কেরাম ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশনটির চেয়ারম্যান বলেন, আহলুস সুফফা ফাউন্ডেশন নানারকম সমাজসেবামূলক কর্মকান্ডে ভূমিকা রেখে আসছে। তারাই ধারাবাহিকতায় ডোমার উপজেলার চিলাহাটিতে আয়োজন করা হয়। ইনশাআল্লাহ আগামীতেও শিক্ষা খাতের উন্নতির জন্য ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
© Deshchitro 2024