|
Date: 2026-01-22 22:13:13 |
পলাশে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদীর পলাশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিন উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
২২ জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী-২ (পলাশ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শুরু করেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।
ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে বের হয়ে মহিউদ্দিন চিশতিয়ার নেতৃত্বে একটি বিশাল শোডাউন ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকার সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।
পৌর এলাকায় প্রচারণাকালে বিভিন্ন সড়কে সাধারণ ভোটারদের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ঘোড়াশাল পৌর এলাকা ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
© Deshchitro 2024