|
Date: 2026-01-23 20:34:27 |
সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক পত্রদূত পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পত্রদূত পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি এম এম জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী সরদার, সিনিয়র সভাপতি নাজমুল হক খান, সহকারী অধ্যাপক নাজমুল হক, সাংবাদিক আব্দুল মতিন, নব কুমার দে, আল মামুন, আতাউর রহমান, আবু হোসেন, শাহীনুর রহমান, এস এম মজনু, রিপন হোসাইন, গোলাম রব্বানীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের নেত্রী মেহরুননেছা মিলি।
আলোচনা সভায় বক্তারা পত্রদূত পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়
© Deshchitro 2024