|
Date: 2026-01-24 17:23:59 |
এক অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পীরগাছা উপজেলার তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির বার্ষিক মূল্যায়ণ, ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) অর্ধদিবসব্যাপী পীরগাছা সদর ইউনিয়নে অবস্থিত একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমির চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমেদ, একাডেমির উপাধ্যক্ষ মাইদুল ইসলাম, কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, পরিচালক আতাউর রহমান, ওবায়দুল্লাহ, মোজাম্মেল হক ইতি, আব্দুল ওহাব, জহির উদ্দিন জুয়েল। এছাড়াও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কাজী আজিজুল ইসলাম ও সাহাদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে কিশোরকণ্ঠের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরির কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষকবৃন্দ। পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পায়।
© Deshchitro 2024