|
Date: 2026-01-25 10:50:30 |
খুলনা-৬ আসন কয়রা উপজেলায় "জাতীয় নাগরিক পার্টি"-NCP এর সাথে ১০ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থি মাওলানা আবুল কালাম আজাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা জামায়াত অফিসে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় " জাতীয় নাগরিক পার্টি"-NCP এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা নাগরিক পার্টির সদস্য এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, খুলনা জেলা নাগরিক পার্টির অঙ্গসংগঠন "ছাত্রশক্তির" সিনিয়র আহবায়ক মহরম হোসেন মাহিম, ছাত্রশক্তির সালাহউদ্দিন, উজ্জল,কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শাহ আলম কিরন, সদস্য সচিব মির্জা গালিব, জাতীয় নাগরিক পার্টির আব্দুল ওহাব, এনামুল, রাবেয়া, আকিবুর, শরিফুল, মেহেদী, আতাউর রহমান, শাহিনুর, ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীবৃন্দ।
মতিবিনিময় সভার শুরুতে পরিচয় পর্ব শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, খুলনা জেলা এনসিপির অঙ্গসংগঠন "ছাত্রশক্তির" সিনিয়র আহবায়ক মহররম হোসেন মাহিন,খুলনা জেলা নাগরিক পার্টির সদস্য এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক,কয়রা-পাইকগাছার দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দূর্ণীতি, লুটতরাজ, বালুখেকো, অন্যায় ও দূঃশাষণ রুখে দিতে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও সংস্কারের পক্ষে ও অবৈধ দখলদার, চাদাবাজ, গুম, খুন, ক্রসফায়ার রুখতে গনভোটে "হ্য"এর পক্ষে কাজ করার অঙ্গীকার জানান।
© Deshchitro 2024