|
Date: 2026-01-26 07:59:59 |
পলাশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ পরিবারের, স্বামী-শাশুড়ি পলাতক
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদী পলাশে মেঘলা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে মেঘলাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে কাজৈর গ্রামে ঘটনাটি ঘটেছে । তারা জানান, বিয়ের পর থেকে প্রায়ই মেঘলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পলাশ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন জানান,ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দায়ের করা হয় নি ।
পরিবারের পক্ষ থেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
© Deshchitro 2024