নোয়াখালী- ০৩, (বেগমগঞ্জ) আসনে ১০ দলের অন্যতম শরীক খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোরশেদ আলম মাসুম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি ২০২৬ বাদ মাগরিব বেগমগঞ্জ এর প্রধান নির্বাচনী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জোন সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, সহ-সাধারণ সম্পাদ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাওলানা জিয়াউর রহমান,মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ, বেগমগঞ্জ উপজেলা পূর্ব সভাপতি ডাঃ মাওলানা শহিদুল্লাহ, পশ্চিম সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ বুখারী,

এতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত হন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা মোরশেদ আলম মাসুম বলেন, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বেগমগঞ্জে দেয়াল ঘড়ি মার্কার পক্ষে ব্যাপক ভোট বিপ্লব হবে বলে প্রত্যাশা করেন।

আরেকটি প্রশ্নের জবাব তিনি বলেন, তিনি খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অন্য দলগুলো ও তাদের দলের মনোনীত প্রার্থী। ১০ দলীয় জোটের এই আসন উন্মুক্ত। কারন ইতি মধ্যে কেন্দ্রীয় ভাবে চট্টগ্রাম, সিলেটসহ খেলাফত মজলিসকে ১০ টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। সে আলোকে সারা দেশে জোটগত ভাবে প্রচারণা চলে আসছে। কিন্তু কয়েকটি জায়গায় জামায়েত ইসলামী জোর করে আমাদের অনেকের থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে যায়। এই আসনে চেষ্টা করেও তারা সফল হয়নি। তিনি সাংবাদিকদের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া প্রত্যাশা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024