রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী স্কুল চত্ত্বরে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুলের অধ্যক্ষ পারভীন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাব হোসেন ও উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ দীপক কুমার বর্মন, সহকারী শিক্ষক আব্দুল গফুর, শরিফুল ইসলাম, আনোয়ারা বেগম, রোকসানা বেগম, সত্যব্রত বর্মনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024