|
Date: 2026-01-30 11:00:23 |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ইশতেহার ঘোষণার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকেলে ৩টায় হোটেল লেকশোর গ্র্যান্ডের লা ভিটা হলে এ ইশতেহার তুলে ধরবেন এনসিপি নেতারা । এতে গুরুত্ব পাবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু বলে জানা গেছে।
এদিন অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
© Deshchitro 2024