|
Date: 2026-01-30 18:55:58 |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ এনামুল হকের নির্বাচন পরিচালনার লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠনেতা, পটিয়া উপজেলা বিএনপির তিনবারের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, কারা নির্যাতিত মজলুম জননেতা মোহাম্মদ নুরুল আমিন এমএসসিকে ১ নম্বর সদস্য (প্রধান) করে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ড. আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আহমেদুর রহমান, আব্দুল জলিল, আব্দুল মোনাফ, মোর্শেদুল শরিফ হিরু, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, শামসুল আলম শওদাগর, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোহাম্মদ আলী এবং মাস্টার জসিম উদ্দিন।
নেতৃবৃন্দ জানান, পটিয়ার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করা, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানো, নির্বাচন পরিচালনায় কার্যকর দিকনির্দেশনা প্রদান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এই উপদেষ্টা কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।এ বিষয়ে বিএনপি প্রার্থী মোহাম্মদ এনামুল হক বলেন,“পটিয়ার মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের পক্ষে ঐক্যবদ্ধ। উপদেষ্টা কমিটির অভিজ্ঞতা ও নেতৃত্ব আমাদের বিজয়ের পথকে আরও সুদৃঢ় করবে।”
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি তথা ধানের শীষের নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গঠিত এই উপদেষ্টা কমিটিতে পটিয়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
© Deshchitro 2024