|
Date: 2026-02-02 18:02:14 |
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে চট্টগ্রামে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ প্রাঙ্গণে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার আয়োজনে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকও চট্টগ্রাম - ৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, একজন সাধারণ গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটি ছিল কণ্টকাকীর্ণ সংগ্রামের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।
© Deshchitro 2024