বগুড়ার সারিয়াকান্দি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি গাজীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাদিকুল ইসলাম স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল ওহাব।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে ইনসাফ কায়েম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত হয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের ঝিনুক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহসান হাবীব সবুজ, ৩ নং ওয়ার্ড সভাপতি আফতাব হোসেন এবং ২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম।
এছাড়াও সভায় ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, ৭ নং ওয়ার্ডের সভাপতি হযরত আলী, ইউনিয়ন যুব সভাপতি রবিউল ইসলাম উজ্জ্বল, ওয়ার্ড যুব সভাপতি রিপন মাহমুদ এবং জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা স্বপন মিয়াসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।