|
Date: 2026-02-05 19:55:52 |
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মিষ্টির দোকান ও হোটেলকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বুধহাটা বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।
মোবাইল কোর্ট চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৪৬ ধারায় ৫ হাজার টাকা, ভোলা হোটেলকে ৫৩ ধারায় ৫ হাজার টাকা এবং আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারি (দধিঘর)–কে ৫৩ ধারায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠান থেকে প্যাকেটের ওজনে গরমিল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, খোলা স্থানে খাদ্যদ্রব্য রাখা, মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে বিজিবি ও পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
© Deshchitro 2024