|
Date: 2026-02-06 20:22:49 |
রংপুরের পীরগাছায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল স্বাগত র্যালি করেছে উপজেলা ছাত্রশিবির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি শাপলা চত্ত্বর, পীরগাছা বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, স্বাধীনতা চত্ত্বর, রেলগেইট, বটতলী, হাইস্কুল রোড, রেলওয়ে স্টেশন রোড, বালিকা বিদ্যালয় রোড হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন তারা।
পথসভায় সহকারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ১৯৭৭ সালে ছাত্রশিবির প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠা পর থেকে ছাত্রশিবির কখনো ফুল বিছানা পথ ছিলো না। এই দীর্ঘপথ পাড়ি দিতে ছাত্রশিবিরের ২৩৪জন প্রাণ দিতে হয়েছে।
রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, ইসলামি ছাত্রশিবির এখন শুধু দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেয় না। ইসলামি ছাত্রশিবির এখন আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয়। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। সব কাঠখড় পুড়িয়ে ইসলামি ছাত্রশিবির এখন জনপ্রিয় সংগঠন।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল, আইন সম্পাদক মশিউর রহমান, পীরগাছা পূর্ব শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম, পীরগাছা সরকারি কলেজ শাখার সভাপতি সেলিম আহমেদসহ অনেকে।
© Deshchitro 2024