|
Date: 2026-02-07 18:46:41 |
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, আলাউদ্দীন আখন্দ, সহ সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খান, কচুয়া উপজেলা বিএনপি'র (উত্তর) সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ নজরুল ইসলাম, আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ কচি, কচুয়া উপজেলা যুবদলের আহবায়ক মহীউদ্দীন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আতিকুর রহমান জুয়েল,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিয়াজি, সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসু, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন দেওয়ান, সফিকুল ইসলাম (সবু) ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকার, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসীম উদ্দীন, সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন বাবু, সিনিয়র সহ সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা কলিম উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জিয়া উদ্দীন মজুমদার, ব্যবসায়ী জসীম উদ্দীন সবুজ, আব্দুর রাজ্জাক ভূইয়া, সুমন সরকার, মোঃ অলিউল্লাহ প্রধানসহ বাজারের প্রতিটি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024