|
Date: 2026-02-11 20:42:45 |
রাত পোহালেই ভোট: লাখাইয়ের ৪৩টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী
রাত পোহালেই ভোট। এ উপলক্ষে হবিগনজ -৩ সংসদীয় আসনের লাখাই উপজেলার নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
লাখাইয়ের৪৩ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সীলসহ প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে।
বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রিজাইডিং কর্মকর্তার কাছে এসব নির্বাচনী সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে সেনাবাহিনীর প্রহরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটের উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
লাখাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় লাখাই উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ এ মোট ৪৩ টি ভোটকেন্দ্র রয়েছে।
আরোও জানা যায় এ নির্বাচনকে সামনে রেখে লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৭৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৯ হাজার ৫২৭ জন, নারী ভোটার ৬৬ হাজার ২৫২ জন এবং হিজরা ভোটার ১৮ জন। এরমধ্যে ৬৩৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছে।
নির্বাচন ঘিরে ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
© Deshchitro 2024