১ ফাল্গুন বসন্তের প্রথম দিন। আগুন রাঙ্গা এ বসন্ত ঋতুকে স্বাগত জানিয়ে ঈশ^রগঞ্জে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসন্ত বরণ উপলক্ষ্যে শনিবার উপজেলার শৈলী স্কুল চত্বরে কলতান সংগীত একাডেমি ও শৈলী পরিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কলতান একাডেমির পরিচালক দীপু মোহাম্মদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করে দিয়া, দিপীকা, তরী, ছলনা, চন্দ্রবিন্দু, শ্রেয়ান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সহধর্মীনী ফারহানা মাজেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, শৈলী স্কুলের পরিচালক অলক ঘোষ ছোটন, সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, সাংবাদিক হাবিবুর রহমান, চরণিখলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক উমর ফারুক, শৈশব বিদ্যা নিকেতনের পরিচালক মুনসুর আহমেদ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024