|
Date: 2026-02-20 18:37:24 |
গোয়াইনঘাট প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আফসার উদ্দিন ডালিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত ভাষা শহীদ তাঁদের জীবন উৎসর্গ করে বিশ্ব দরবারে বাঙালি জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের ন্যায়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। একুশের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আফসার উদ্দিন ডালিম ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত আমবাড়ি গ্রামের নুমান আহমদের সন্তান। মহান শহীদ দিবসে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গোয়াইনঘাট সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
© Deshchitro 2024