‎২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী এস এম সোহেল মাহমুদ রঞ্জু


‎শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।



‎শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠা ও স্বাধীনতার সংগ্রামের ভিত্তি রচনা করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের আদর্শ ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


‎তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রত্যেককে মাতৃভাষাকে সবার উপরে রাখতে হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024