উল্লেখ্য ভোলা জেলার তজুমুদ্দিনে শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রক্ষ্মচারি বাবাজীর তিরোধান দিবস উপলক্ষে ৫ দিন ব্যাপী নাম কীর্তন চলছে।

গতকাল কীর্তনের ৪-র্থ দিন ছিল। বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোক সমাগম হয়। সেখানে তজুমুদ্দিন গুরিন্দা এলাকায় বসবাসরত একজন বাকপ্রতিবন্দী হিন্দু নারী কীর্তনে আসে। কীর্তন থেকে রাত ১১:০০ টায় কীর্তন থেকে ১৫ কিলোমিটার দূরে তার নিজ বাসায় ফেরার পথে তজুমুদ্দিন গোডাউন রোড এলাকায় সংঘবদ্ধ কিছু দূর্বিত্ত সংশ্লিষ্ট অটো চালক সহ ঐ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে এলাকার স্থানীয় লোকজন এসে নির্যাতিতাকে উদ্ধার করে তজুমুদ্দিন হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে ভোলা সদর হাসপাতালে জরুরী ভিত্তিতে ভর্তি করা হয়।

উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই। উক্ত ঘটনার সুস্ঠ তদন্ত সহ দোষীদের প্রকাশ্য বিচারের জোড় দাবি জানাই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024