|
Date: 2026-02-25 10:33:35 |
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)’র আওতায় ইজিপি টেন্ডার নোটিশ নং-০৪/২০২৫-২০২৬ মোট ৩টি প্যাকেজের টেন্ডার আইডি নং-১২১৯০৭২, ১২১৯০৭৩ ও ১২১৯০৭৪ এর দাখিলকৃত দরপত্রসমূহের একাধিক দরদাতার দর একই হওয়ায় গতকাল ২৪শে ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনলাইন লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়।
জানা যায়, ১ম প্যাকেজে ১৫৮ জন ঠিকাদার সিডিউল ড্রপ করেন। অনলাইন লটারীতে রাজবাড়ী সদর উপজেলার রতন কুমার দাসের মেসার্স দাস ট্রেডার্স ঠিকাদার নির্বাচিত হন।
২নং প্যাকেজে ১৫৭ জন ঠিকাদার সিডিউল ড্রপ করেন। অনলাইন লটারীতে পাংশার গোলাম শাহরিয়ার সেন্টুর মেসার্স হাসিব ট্রেডার্স ঠিকাদার নির্বাচিত হন।
৩নং প্যাকেজে ১৫৫ জন ঠিকাদার সিডিউল ড্রপ করেন। অনলাইন লটারীতে কালুখালী উপজেলার রেজা মন্ডল ওরফে আলমের মেসার্স আলম ট্রেডার্স ঠিকাদার নির্বাচিত হন।
লটারী অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, স্থানীয় ঠিকাদার ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024