|
Date: 2026-02-28 15:44:32 |
বাংলাদেশের আইসিটি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সরকারের মহাপরিকল্পনার আওতায় আগামী কয়েক বছরে মধ্যে ১০ লক্ষ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি করা হবে জানালেন তথ্যপ্রযু্ক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ফকির মাহবুব আনাম বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, স্টার্টআপ সহায়তা এবং সফটওয়্যার রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এই বিশাল কর্মসংস্থানের লক্ষ্য অর্জন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডেটা অ্যানালিটিক্স, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন কালে বক্তব্যে মন্ত্রী বলেন, “তরুণদের দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার মাধ্যমে আমরা দশ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।” তিনি জানান, তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কর্মসূচি, আইটি পার্ক সম্প্রসারণ এবং সফটওয়্যার রপ্তানি বৃদ্ধি এই পরিকল্পনার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি। তাঁর নির্বাচনী প্রতিশ্রæতি ফ্যামিলিকার্ড, কৃষক কার্ড প্রদান, খালকাটাসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রæতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোন রকম চাঁদাবাজি সন্ত্রাসী হবে না। দখলবাজি হবেনা। অল আর জিরো টলারেন্স। আমরা জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারই ধারবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মান কাজ উদ্বোধন করা হলো। শহরের প্রাণকেন্দ্রে মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘবের জন্য সর্বাগ্রে এই কাজ উদ্বোধন করেন। আমরা দেশের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবেন্দসহ সকলের সহযোগিতা নিয়ে জনকল্যাণের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে চাই।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন।
© Deshchitro 2024