আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুর উপজেলা প্রেসক্লাব–এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল–কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লালপুরের উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ, সমাজসেবামূলক কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রী স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন, সহসভাপতি আব্দুল মুত্তালেব রায়হান, জামিরুল ইসলাম মাস্টার, অধ্যক্ষ ইনতাজ আলী, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, অর্থ সম্পাদক জামিল হোসেন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন মিঠু, তথ্য ও গবেষণা সম্পাদক আবু তালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুব রহমান, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুর রশিদ মাস্টার, সদস্য ফাহিম, তুষার আহমেদ, শরিফুল ইসলাম ও নুহুউল্লাহ প্রমুখ। সাক্ষাৎ শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024