রংপুরের পীরগাছায় বহুজাতিক কৃষি উপকরণ কোম্পানি  সিনজেনটার আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার অনন্তরাম (কামারপাড়া) জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে কৃষকদের কীটনাশক ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে কোম্পানির বিভিন্ন পণ্যের কার্যকারিতা ও ব্যবহারবিধি নিয়ে পৃথকভাবে আলোচনা করেন সিনজেনটার রংপুর রিজিওনাল সেলস ম্যানেজার দেবাশীষ কুমার মোদক এবং এরিয়া সেলস ম্যানেজার মমিনুল ইসলাম।

আলোচনায় ইনসিপিয়ো, ফিলিয়া, প্লেনাম, রিফিট ও ভেসটোরিয়া কীটনাশকের কার্যকারিতা, রোগ-বালাই দমন পদ্ধতি এবং সঠিক মাত্রায় প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, সঠিক সময়ে ও নির্ধারিত মাত্রায় কীটনাশক ব্যবহার করলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ে।

অনুষ্ঠানের শেষে অনন্তরাম (কামারপাড়া) জামে মসজিদের ইমাম হাফেজ আনারুল ইসলাম দোয়া পরিচালনা করেন। পরে উপস্থিত কৃষক ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনটি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024