কারিতাস সীডস কর্মসূচির সহায়তায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া পাইখাতলা এসডিএফ হল রুমে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ/মত বহির্ভূত বিবাহ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ ২০২৬ বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, নালিতাবাড়ী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মারিয়া স্নাল। প্রশিক্ষণে সহায়তা করেন কারিতাসের মাঠ সহায়ক পবিত্র ম্রং। সঞ্চালনা করেন সোনার তরী নারী সংগঠনের সভাপতি অলি রানী ডালু। জেন্ডার কি, জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ফোকাল পার্সনদের দায়িত্ব, তাদের কর্ম পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ২৪ জন অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024