জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর উত্তীর্ণ নীলফামারীর ডোমার উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ই মার্চ) দুপুরে উপজেলার ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে জ্যেষ্ঠ শিক্ষক তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

শিক্ষক আরেফীন ইসলাম ও প্রাপ্তি দেববর্মার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্লু স্টার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. আব্দুল মান্নান ও মো. আবু হাতেম প্রমুখ। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের উত্তরোত্তর সফলতা আয়োজকদের কাম্য।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024