গাজিপুরে ফুলবানু নামের প্রায় শতবর্ষ বয়সী এক বৃদ্ধার চিকিৎসা নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছে। জানা যায় বৃদ্ধার একমাত্র ছেলের মৃত্যুর পর তিনি তার নাতি তারেকের নামে নিজের সম্পত্তি লিখে দেন। কথা ছিলো তার ভরনপোষণ এবং চিকিৎসার ব্যায় তারেক বহন করবে। কিন্তুু গত ২৮ শে ফেব্রুয়ারী থেকে জটিল রোগ নিয়ে হাসপাতালে ভর্তি থাকলেও নাতি কোনো খবর নিচ্ছেন না। টাকার অভাবে চিকিৎসা এখন থেমে গেছে। জানা যায় তারেক এবং তার বোন আফরোজার পরামর্শে ফুলবানুর মেয়ে শাহনাজ তার বড় বোনের কাছে চিকিৎসার জন্য কিছু টাকা চাইতে যান গত ৪ই মার্চ। সেসময় শাহনাজের বোন জামাই জব্বার ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। উপর্যুপুরি কিল, ঘুষি, লাথি আর আঘাতে আহত হয়ে শাহনাজ এখন গাজিপুর শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শাহনাজের দুই ছেলে এবং বোনের দুই ছেলে তাদের খালু জব্বারকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে এবং শাহনাজকে উদ্ধার করতে গেলে জব্বার এবং তার ছেলে মিন্টু সহ আরোও অনেকে আবারও হামলা করে। এ বিষয়ে গাছা থানায় গত ৪ই মার্চ একটি অভিযোগ দায়ের হয়েছে। শাহনাজ ও তার পরিবার জানায় তারা জব্বারের একের পর এক হুমকিতে আতংকে দিনযাপন করছে।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই সুকান্তের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, পারিবারিক কলহ হওয়ার কারনে পুলিশ আপাতত বিষয়টি পর্যবেক্ষনে রেখেছে। পারিবারিকভাবে সমাধান না হলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024