|
Date: 2026-03-07 18:41:32 |
লাখাইয়ের বুল্লাবাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩ মিষ্টি দোকানকে ৩০হাজার অর্থদণ্ড।
লাখাইয়ের বুল্লাবাজারে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি তৈরি ও মিষ্টির কাটুন ওজনে বেশি হওয়ার অপরাধে ৩ মিষ্টির দোকান মালিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (০৭ই মার্চ)দুপুর ১২ঘঠিকায় হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী ম্যাজিস্ট্রেট শ্যামল পুরস্কাস্থ অভিযান পরিচালনা করে বুল্লা বাজারে অবস্থিত নোংরা পরিবেশে মিষ্টি বিক্রি করায় মোদক মিষ্টান্ন ভান্ডার কে দশ হাজার টাকা, একই অবস্থায় নোংরা পরিবেশে শুভন মিষ্টান্ন ভান্ডারকে দশ হাজার টাকা, এবংমিষ্টি কাটুন ওজনে বেশি হওয়ায় পরিন্ড মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
সরজমিনে দেখা যায়,লাখাই উপজেলার বুল্লাবাজারের মিষ্টির দোকানের প্রতি ভোক্তা সাধারণের যথেষ্ট আগ্রহ রয়েছে, কিন্তু নোংরা পরিবেশ দোকানের ভেতরে তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি এবং অস্বাভাবিক দুর্গন্ধ লক্ষ করা যায়। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ হবিগনজ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুর্সকাস্থ বলেন, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় মিষ্টি উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এবং নোংরা পরিবেশ করে রাখার অপরাধে মিষ্টি উৎপাদনকারীদের জরিমানা করা হয়েছে। এ অভিযানে হবিগনজ আর্মপুলিশ ক্যাম্পের সদস্যরাও সঙ্গে ছিলেন। ভোক্তাদের স্বার্থে পবিত্র রমজানের সুরক্ষায় পুরো রমজান এ অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024