|
Date: 2026-03-07 19:01:26 |
লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২
লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২।
লাখাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ১২ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে লাখাই থানা পুলিশ।
লাখাই থানা অফিসার ইনচার্জ মো: জাহিদুল হক এর দিক নির্দেশনায় লাখাই থানার এসআই/ প্রনয় কুমার সরকার, এসআই/ জাহাঙ্গীর আলম, এসআই / মুন্না মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ লাখাই উপজেলার ০২নং মোড়াকরি ইউপির জিরুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে শনিবার (০৭ই মার্চ) মৃত নরুল আমিন এর পুত্র ১/ মো: নজরুল ইসলাম (৫০) এবং মৃত আঃ নুর এর পুত্র ২/ আব্দুল মুকিত(৪৫) কে ১২(বারো) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© Deshchitro 2024