|
Date: 2026-03-08 16:50:19 |
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা ।
আনোয়ারুল বারী সুমনের সঞ্চালনায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যের আলোকে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
© Deshchitro 2024