|
Date: 2026-03-08 17:14:13 |
কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে। নিহত সাগর (২৮) চোরাস কোল্ড স্টোরের পাশের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক নিয়ে পূর্বের বিরোধকে কেন্দ্র করে সাগরের সঙ্গে তার কয়েকজন বন্ধুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় সাগরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে সাগর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রবাল ও ভিকি সহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বললে তারা জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024