|
Date: 2026-03-09 21:31:07 |
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশেষ অনুষ্ঠান যেখানে আদিবাসী নারী ও সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এলাকা। আজ ৯ মার্চ ২০২৬ তারিখে বিরামপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমকাল সমাজ উন্নয়ন সংস্থা (S-SUS) এবং দাতা সংস্থা misereor/KZE-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মূল প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। সকাল ৯টা থেকেই পীরগঞ্জের ১৪নং চতরা এলাকার স্থানীয় লোকজন স্কুল মাঠে সমবেত হতে শুরু করেন এবং নির্ধারিত সময় সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিরামপুর আদিবাসী স্কুল মাঠে সমবেত আদিবাসী নারীদের নিয়ে এক বিশাল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এই আনন্দঘন পরিবেশে সমকাল সমাজ উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এবং আদিবাসীদের কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে 'ASSED' প্রকল্পের ভূমিকার কথা আলোচনা করেন। পুরো আয়োজনটি স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে যা নারী অধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে এক বলিষ্ঠ বার্তা প্রদান করেছে।
© Deshchitro 2024