মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির রোজাদারগণ অংশ নেন। 


ইফতার মাহফিলে শেষে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি  জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়ের সঞ্চালনায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদ ১ বছর পূর্ণ হওয়ায় পরবর্তী সাংগঠনিক পরিচালনার জন্য দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফ, ঢাকা পোস্টের মাগুরা জেলা প্রতিনিধি তাসিন জামান, চ্যানেল টুয়েন্টি ওয়ানের প্রতিনিধি মুজাহিদ শেখ, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মৃধা নাজমুল হাসান ও পরিমল কুমার বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মহিতোষ কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এ কে এম ইদ্রীস আলী প্রমুখ। 


আলোচনা সভায় তরুণ সাংবাদিকদের সাথে নিয়ে বিগত দিনের থেকে আগামীতে আরো অতীতের নব উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024