|
Date: 2026-03-11 19:11:43 |
লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে জাইমা রহমানের ছবির সাথে স্থানীয় যুবকের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক প্রতিবাদ ও কারণ জানতে চাইতে গেলে তাকে পিটিয়ে আহত করেছে, জুবায়ের, জিহাদ, অন্তর ও শামীমসহ আরো কিছু লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, এআই প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের একটি ছবি এক যুবকের সঙ্গে জড়িয়ে এডিট করে ফেসবুকে পোস্ট করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
জানা যায়, যে যুবকের সঙ্গে ছবিটি এডিট করা হয়েছিল, তিনি বিষয়টি জানতে অভিযুক্তদের কাছে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী যুবক ও তার পরিবার এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, এআই প্রযুক্তি ব্যবহার করে কারও ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি
রাশেদ নাইব
© Deshchitro 2024