|
Date: 2026-03-11 19:16:22 |
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) পুরান জাহানপুর ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান,জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ।
পাথারিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আজমল হোসেন, ইউনিয়ন জামায়াতের সমাজ কল্যাণ সভাপতি বদরুল আলম শিপলু প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি কাজী আব্দুল মালেক,বায়তুল মাল সম্পাদক কবির মিয়া, সহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
© Deshchitro 2024