ওমানে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।


ওমানের একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সিকে জানিয়েছে, ওমানের সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন।


এতে আরও বলা হয়েছে, সোহারের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ওমান নিউজ এজেন্সি বলছে, ওমানের কর্তৃপক্ষ এই দুটি ঘটনা তদন্ত করছে। সূত্র: বিবিসি

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024