দেশের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ হেল্পড ফর পভার্টি’। সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে একদল অসহায় শিশুর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের হাতে এই সহায়তা তুলে দেন ‘ইয়ুথ হেল্পড ফর পভার্টি’-এর প্রতিষ্ঠাতা কাজী এহসানুল হক জিহাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা শাফায়াত হোসেন সিয়াম।


সহায়তা প্রদানকালে কাজী এহসানুল হক জিহাদ বলেন, "আমাদের লক্ষ্য কেবল সাময়িক সাহায্য নয়, বরং এই শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে সঙ্গী হওয়া। সমাজের বিত্তবান ও তরুণ সমাজ এগিয়ে এলে এই শিশুরা আর অসহায় থাকবে না।"


বিশেষ অতিথির বক্তব্যে শাফায়াত হোসেন সিয়াম তরুণদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "তরুণরাই পারে একটি দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে। ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট সবসময় এ ধরনের মানবিক কাজের পাশে থাকবে।"

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024