|
Date: 2026-03-14 08:01:13 |
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মুসলিম এইড তালা শাখা ব্রাঞ্চের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় পাটকেলঘাটায় অবস্থিত মুসলিম এইড তালা শাখা ব্রাঞ্চ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ইয়াসিন আলী সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শাহ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের পাটকেলঘাটা সংবাদদাতা নাজমুল হক খানসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক এবং মুসলিম এইডের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, মানবিক মূল্যবোধ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024