|
Date: 2026-03-14 21:25:41 |
স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা বন্ধু-মহল অনলাইন গ্রুপের’ উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ইফতার ও ঈদ সামগ্রি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পীরগাছা বন্ধু-মহল অনলাইন গ্রুপের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী, এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, পরিবর্তনের আওয়াজ তারুণ্যের বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা. একরামুল হক, ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল খালেকসহ পীরগাছা বন্ধু মহল অনলাইন গ্রুপের সকল পর্যায়ের এডমিন, সিনিয়র এডমিন, মডারেটর, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচলানা করেন সংগঠক হাফেজ ফুয়াদ শাহরীয়ার।
উল্লেখ্য, পীরগাছা বন্ধু মহল অনলাইন গ্রুপ সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
© Deshchitro 2024