|
Date: 2026-03-15 00:54:30 |
"তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।"এই মহান বাণীকে সামনে রেখে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার মহান উদ্দেশ্যে, গ্লাক্সি এপারেলস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং আফনান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ নুর আলমের পক্ষ থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের২১০ টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে ঈদের উপহার হিসেবে১৩ মার্চ ১৭ হাজার পিস সেট পোশাক বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছেলের জন্য ২ পিসের জোব্বা ও পায়জামা সেট ও মেয়েদের জন্য ২ পিসের বোরখা ও হিজাব সেট প্রদান করা হয়েছে। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার ৪০ টি মাদ্রাসায় ঈদের পোশাক দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আলম জানান, মহান আল্লাহ পাককে রাজি খুশি ও মাদ্রাসা বাচ্চাদের ঈদ আনন্দ দিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। তিনি সমাজের বিত্তবানদের এসব জনসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে তার এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ছেন উলিপুর বাসী।
© Deshchitro 2024