মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকায় অবস্থিত নূরে মদিনা মাদরাসায় রমজান মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সোমবার (১৬ মার্চ) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদরাসা কেন্দ্রের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার মুহতামিম ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। এএসএ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ফান্ডের অর্থ সম্পাদক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মাওলানা নোমান আহমদ, মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক শিফা আক্তার, নাহিদা আক্তার এবং পপি আক্তার। অনুষ্ঠানে মাসব্যাপী কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও প্রতিষ্ঠানের সকল শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও পহেলা রমজান থেকে মাদরাসা কেন্দ্রে দারুল কিরাত বিভাগে জামাতে আতফাল থেকে ছালিছ পর্যন্ত পাঠদান চালু ছিল। ২৪ ও ২৫ রমজান এ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024