কুড়িগ্রামে অনলাইন সাংবাদিকতার কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কুড়িগ্রাম অনলাইন মিডিয়া ক্লাব-এর আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির উদ্যোগে অনলাইন মিডিয়া কর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এম. রশিদ আলী, সহ-সভাপতি নাসিরা খন্দকার নিশা, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (বিপুল) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মোহতাসিম বিল্লাহ। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে মোঃ আসলাম হোসেন (প্রিন্স), কোষাধ্যক্ষ তারেক খান মজলিশ তারা, প্রচার সম্পাদক মোঃ রাকিব ইসলাম, নির্বাহী সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান (মিজান) ও মোঃ হাবিবুর রহমান দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুর রহমান ও মোঃ তূর্জয় হাসান।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন অনলাইন মিডিয়া কর্মীরা অংশ নেন। আলোচনায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই-বাছাই, গুজব প্রতিরোধ এবং পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও বলা হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মকে সাংবাদিকতায় সম্পৃক্ত করা, প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে উৎসাহিত করা হবে।
আয়োজকরা জানান, অনলাইন মিডিয়ার পেশাগত মানোন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024