|
Date: 2026-03-20 10:37:23 |
টাঙ্গাইলের মধুপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বন্ধন মধুপুর’-এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে স্থানীয় একটি মিলনায়তনে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এলাকার প্রায় শতাধিক পরিবারের হাতে সেমাই, চিনি, দুধ, চাল ও তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। বিতরণকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের খুশি যেন শুধু বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়-সেই লক্ষ্যেই এই আয়োজন।
ঈদ
সামগ্রী হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি দেখা যায়।
ঈদের
আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের চারপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় সংগঠনের সকল
সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে।
‘রক্তের বন্ধন মধুপুর’ একটি
অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন।এ সংগঠন দীর্ঘদিন ধরে বিনামূল্যে রক্তদান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় মানবিক সংগঠন হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
© Deshchitro 2024