|
Date: 2026-03-20 17:02:48 |
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার পানসি পাড়া বন্ধন পণ্য সমাহার প্রাঙ্গণে সামাজিক সংগঠন আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ০৪ টায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব মো. শিপন আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা সদস্য এবং লালপুর থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু পানশীপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, মিল্টন আলি,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির সাবেক সভাপতি মো: আবু তালেব
অতিথিবৃন্দ আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার তাদের বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য শিক্ষা বহন করে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি তারা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজক সংগঠন নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আশার আলো দু:স্ত উন্নয়ন সংস্থার
মো: আসলাম আলী , বেলাল হোসেন, আতাউর রহমান, মাসুম আলী, আক্তার হোসেন, আব্দুল মতিন, আরিফ হোসেন,মেহেদী হাসান মিঠুন, মেহেদী হাসান স্বপন,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024